Sylhet Today 24 PRINT

‘রিমেম্বারিং’, মাহবুবুল হক শাকিল!

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

মৃত্যুর একদিন পর ফেসবুক ব্যবহারকারীদের আবেদনের প্রেক্ষিতে শাকিলের এ আইডি ‘রিমেম্বারিং’ করে ফেসবুক।

কোনও ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হলে যদি অনুরোধ বা রিপোর্ট পাঠানো হয়, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ এই কাজটি করে থাকে। এটাকে আসলে স্মারক আইডিও বলা হয়ে থাকে। ফেসবুকে এমন ‘রিমেম্বারিং’ আবেদনের জন্যে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর স্বপক্ষে ন্যুনতম প্রমাণ দাখিল করতে হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.