Sylhet Today 24 PRINT

ফেসবুক বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

সোশ্যাল মিডিয়া ডেস্ক  |  ০৩ এপ্রিল, ২০১৭

বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া ফেসবুক বন্ধ থাকার খবর সঠিক নয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

সরকার এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। তাই এই খবর জনগণকে বিভ্রান্ত না হবার আহবান জানানো হয়েছে।

কয়েকটি অনলাইনে মধ্যরাতের পর ছয় ঘন্টা ফেসবুক বন্ধ রাখার খবর বেরিয়েছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.