Sylhet Today 24 PRINT

টুইটারে খালেদা জিয়ার নববর্ষের শুভেচ্ছা

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে নিজের টুইটারে এক বার্তায় ওই শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছাবার্তায় খালেদা লিখেছেন, 'বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।'

এদিকে, শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে ওই অনুষ্ঠান হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.