Sylhet Today 24 PRINT

আমি কখনও রাজনীতি করিনি, রাজনীতি আমার জন্যে নয়: অনন্ত জলিল

সোশ্যাল মিডিয়া ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৭

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যু পরবর্তী সময়ে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে মেয়র পদে দেখার মন্তব্যের জবাবে নিজের বক্তব্য দিয়েছেন অনন্ত জলিল।

রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বক্তব্যে অনন্ত জলিল জানিয়েছেন তিনি কখনও রাজনীতি করেন নি, কারণ রাজনীতি তাঁর জন্যে নয়। ভক্তদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে এচিত্রনায়ক বলছেন এটা তাঁর প্রতি শুভাকাঙ্ক্ষীদের আবেগের বহিঃপ্রকাশ।

অনন্ত জলিল লিখেন,

বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশাকরি আপনারাও ভালো আছেন।

বন্ধুগণ আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ। আমার অনেক শুভাকাঙ্ক্ষী চাচ্ছেন আমাকে মেয়র হিসেবে দেখতে। সেই বন্ধুদের বলছি, এ বক্তব্য আমার প্রতি আবেগের বহিঃপ্রকাশ।

বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবও না। কারণ রাজনীতির জন্য আমি নই। দেশের অনেক যোগ্য রাজনীতিবিদ আছেন। তারাই আসবেন রাজনীতিতে এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন আমি আশাকরি। আর তাদের মাঝে থেকে একজন যোগ্য রাজনীতিবিদ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হয়ে আমাদের প্রিয় ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলবেন। সদ্য প্রয়াত আনিসুল হক ভাইয়ের অবাস্তবায়িত স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ্‌।

আর সেই যোগ্য রাজনীতিবিদকে খুঁজে বের করবেন দেশরত্ন, জননেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে যোগ্য হাতে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে আমাদের ঢাকা উত্তরের জন্য যোগ্য, সৎ ও কর্মঠ মেয়র নির্বাচনের মাধ্যমে উপহার দিবেন।

বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণায় আগেও যেভাবে মানুষ ও সমাজের সেবা করেছি, ইনশাআল্লাহ্‌ আল্লাহর রহমতে ভবিষ্যতে যেন তেমনটিভাবে সেবা করে যেতে পারে। আর আগেও যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশাকরি সবসময় একই ভাবে আমার পাশে থাকবেন।

আর আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ।

আপনারা আমার জন্য দোয়া করবেন। -অনন্ত জলিল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.