Sylhet Today 24 PRINT

কারলাইলের মত লোকই বিএনপির ভরসা!

চয়ন চৌধুরী |  ২১ মার্চ, ২০১৮

আইনজীবীদের দল বলেই রাজনৈতিক অঙ্গনে বিএনপির পরিচিতি। এই দলের স্থায়ী কমিটিতে বেশ কয়েকজন ব্যারিস্টার রয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতিতেও তাদের আধিপত্য। কিন্তু এদের প্রতি সম্ভবত আস্থা হারিয়েছেন খালেদা জিয়া বা বিএনপি! তাই বিদেশ থেকে আইনজীবী ভাড়া করার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল।

মুশকিল হচ্ছে, এক্ষেত্রেও বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের এক বন্ধুকে বেছে নেওয়া হয়েছে! খালেদা জিয়ার জন্য ভাড়া করা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় যুক্ত ছিলেন! রাজাকার মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের পর তিনি এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছিলেন!

কথা আছে- কয়লা ধুইলেও ময়লা যায় না! আবার এমন কথাও বলা হয়- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! যুদ্ধাপরাধী জামায়াত এবং তাদের বন্ধুদের সঙ্গে বিএনপির ঘর-সংসারও তাই শেষ হওয়ার নয়!

‘ম্যাডাম’-কে মুক্ত করতে তাই কারলাইলের মত লোক-ই বিএনপির ভরসা!

  • চয়ন চৌধুরী: সাংবাদিক।
  • [ফেসবুক থেকে]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.