Sylhet Today 24 PRINT

বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা বন্ধ হোক

মাসকাওয়াথ আহসান |  ১৯ এপ্রিল, ২০১৮

দেশের বাইরে বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা খোলা আইন করে বন্ধ করা হোক। নইলে দেশের ভেতরের কলতলার কাসুন্দি দেশের বাইরে পৌঁছে বাংলাদেশকে "অসভ্য সংস্কৃতির দেশ" হিসেবে পরিচিতি দেবে।

নানা পেশায় বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্রচেষ্টায় নিষ্ঠাবান কর্মী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বজুড়ে। সে অর্জনকে ম্লান করে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর শাখামৃগদের দেশের বাইরে কাইজ্জা-মারামারির আদিম ঘটনাবলী।

তাছাড়া চাঁদার নামে শ্রমিকদের কষ্টার্জিত টাকা কেড়ে নেবার ফন্দি এইসব রাজনীতির শাখা খুলে শাখামৃগের নৃত্য দেখানো।

  • মাসকাওয়াথ আহসান: সাহিত্যিক, সাংবাদিক।
  • [ফেসবুক থেকে]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.