Sylhet Today 24 PRINT

সালাহর দ্রুত আরোগ্য কামনায় রামোস

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের কড়া ট্যাকলে আহত লিভারপুলের মিশরিয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রামোস।

ইনজুরিতে পড়ে ম্যাচের ৩০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় সালাহকে। এমনকি সালাহর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ওই ম্যাচে রিয়াল লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সালাহর ইনজুরির পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন রামোস। অনেক লিভারপুল সমর্থক মনে করেন ইচ্ছেই করে সালাহকে আঘাত দিয়েছেন রিয়াল অধিনায়ক।

বাইরের আলোচনা যাই হোক সালাহর প্রতি বার্তা পাঠিয়েছেন রামোস। টুইটারে তিনি বলেন, ‘কখনো কখনো মনে হয় আপনারা অনেক ভালো দল। অন্য সময়ই আবার খারাপ। মনে রাখতে হবে, সবকিছুর উপরে আমরা পেশাদার।’

রামোসের সালাহ দ্রুত আরোগ্য কামনা করে লিখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো সালাহ। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে।’

সুস্থ হয়ে সালাহর বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী তার দেশ মিশরও। দেশটির ফুটবল ফেডারেশন টুইট করে জানিয়েছে, ‘সালাহর কাঁধের লিগামেন্টে মোচড় খেয়েছে। তবে বিশ্বকাপে তার খেলা নিয়ে আমরা আশাবাদী।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.