Sylhet Today 24 PRINT

ঢাবির ভর্তি পরীক্ষায় কোলে করে ছেলেকে নিয়ে এলেন মা

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৮

ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা এই ছবিটি শেয়ার দিয়ে ছেলের প্রতি মায়ের ভালোবাসার কথা তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বারান্দা থেকে ছবিটি ধারণ করেছেন মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এম এ আল মামুন বাইনারী।

ছবিটিতে দেখা যায়, একজন মা তার প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছেন। তবে ওই মায়ের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২১ সেপ্টম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল।

ছবির বিষয়ে আলোকচিত্রী বলেন, দৃশ্যটি দেখে মনে হলো জন্মদাত্রী মা শুধু দশমাস পেটে ধারণ করে না, সারাজীবন আগলেও রাখে। মায়ের ভালবাসা অসীম।

তিনি আরও বলেন, ছবিটি দেখে ছোট বেলায় আমার মা জুতা পরিয়ে কোলে করে পরীক্ষা দিতে নিয়ে যেতেন সে কথা মনে হলো। দৃশ্যটি দেখে তিনি ছোট বেলায় ফিরে যান বলেও মন্তব্য করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.