Sylhet Today 24 PRINT

সাকিবের নেতৃত্বেই ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলব : মাশরাফী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার সংবাদে কিছু বিনিদ্র রাত কাটবে বলে জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাশরাফী।

সাকিবের জন্যে কিছু বিনিদ্র রাত কাটলেও মাশরাফীর আশা ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে।

ফেসবুকে মাশরাফী লিখেন- দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.