২৯ আগস্ট, ২০২৪ ১১:৫১
গত ২৭ আগস্ট রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উসকানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
আপনার মন্তব্য