সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪১

কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত পাঁচ, আহত ২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এখন পর্যন্ত নিহত পাঁচ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, খুলনার সামাদ আলী, সাকিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রহিজ শেখ। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে দুই বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতেরা সকলেই বাসের যাত্রী ছিলেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত