বিশ্বনাথ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০২৫ ১৩:৪৬

বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক হলেন খায়ের

সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল প্রতিনিধি ও চ্যানেল এস টেলিভিশন ইউকের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়েরকে আহবায়ক করে নতুন এই কমিটি গঠন করা হয়।

বুধবার (৮ অক্টোবর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে (যায়যায়দিন) এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক খায়েরকে আহবায়ক করা হয়। আহবায়ক কমিটিতে সংগঠনের বাকি সকল সাংবাদিক নেতৃবৃন্দকে সদস্য রাখা হয়েছে। আগামি ৩মাসের মধ্যে প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

নতুন আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন, আশিক আলী (যুগান্তর), এমআর টুনু তালুকদার (নাগরিক টিভি), রুহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সুহেল (কালবেলা), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), শুকরান আহমদ রানা (সকালের সময়), আব্দুস সালাম (ইনকিলাব), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও মোশাহিদ আলী (বার্তা২৪)।

আপনার মন্তব্য

আলোচিত