সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০২৫ ২২:৪৯

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ২০২৫: আবেদনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে ২০২৫ সালের জন্য বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিক সুযোগ পাচ্ছেন না।

প্রতি বছর এই ভিসার মাধ্যমে প্রায় ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পান। তবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, যেসব দেশের নাগরিক গত পাঁচ বছরে ৫০ হাজার বা তারও বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে গেছেন, তাদের এবার এই লটারির সুযোগ দেওয়া হচ্ছে না।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গত ১৯ অক্টোবর জানিয়েছে, এই নিয়মের কারণে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম বাদ পড়েছে।

ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে কম অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের সুযোগ দেওয়া।

প্রতি বছর লাখ লাখ আবেদনকারী ইলেকট্রনিক এন্ট্রি ফর্মের মাধ্যমে নিবন্ধন করেন। নির্দিষ্ট সময়সীমা শেষে, ‘র‌্যান্ডোমাইজড কম্পিউটার ড্রয়িং’ পদ্ধতির মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরা ভিসার জন্য আবেদন করতে পারেন।

নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রে গেলে বা অন্যান্য যোগ্যতা পূর্ণ করলে ডিভি অভিবাসী হিসেবে তাদের স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন। তবে এবার বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিক এই সুযোগ পাচ্ছেন না।

আপনার মন্তব্য

আলোচিত