২২ নভেম্বর, ২০২৫ ১৮:৫৭
এবার একসাথে দুটি ভূমিকম্পে কাঁপল দেশ। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এক সেকেন্ডের ব্যবধানে এ দুটি কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৭ ও পরেরটির মাত্রা ৪.৩।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
আপনার মন্তব্য