১০ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৯
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথেই তাদের পদত্যাগ কার্যকর হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
তিনি জানান, প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। এছাড়া সরকারের থেকে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে লাগাতে হবে।
শফিকুল আলম আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, প্রথম থেকেই বলে আসছে সরকার। কিছু তথাকথিত ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক সন্দেহ তৈরি করছেন। এতে হয়তো তাদের কিছু ভিউ বাড়ছে।
আপনার মন্তব্য