১৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫১
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়াতে এই আপিল করা হ্য়।
আজ সোমবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। তিনি আশা করেন আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইবুনাল-১।
আপনার মন্তব্য