১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০৯
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটরে সময়ে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এ সময় বিউগলে সুরের সাথে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ড. ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
আপনার মন্তব্য