১৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫১
ছবি: সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া নিজ দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার দেওয়া বার্তায় বাংলাদেশের নাম, স্বাধীনতা বা যৌথ বাহিনীর লড়াইয়ের বিষয়টি একবারও উল্লেখ করা হয়নি।ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ঘটনাকে ‘ভারতের বিজয়’ হিসেবে উল্লেখ করছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে দেওয়া এ বার্তা লিখেন ।
নরেন্দ্র মোদি তার ইংরেজি স্ট্যাটাসের বাংলা অর্থ , 'বিজয় দিবসে, আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগ নিশ্চিত করেছিল যে ভারত ১৯৭১ সালে ঐতিহাসিক বিজয় পেয়েছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের একটি মুহূর্ত তৈরি করেছিল। এই দিনটি তাদের বীরত্বের স্যালুট এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।'
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। এই কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও মনে করে ভারত। তবে এবারের বিজয় দিবসের শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি কেবল ভারতীয় সেনাদের বীরত্ব এবং ভারতের সুরক্ষার বিষয়টিই সামনে এনেছেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতা বা মিত্রশক্তির অবদানের কোনো প্রসঙ্গ টানেননি।
আপনার মন্তব্য