১৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:০১
ছবি: সংগৃহীত
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। দেশের পতাকা হাতে স্কাই ডাইভিং এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষ্যে ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
বিশ্বের বুকে এটি সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড।
এ প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ‘এয়ার শো’ দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে।
সকাল ১১টার দিকে দেখা যায়, আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা ।
আপনার মন্তব্য