সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৯

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক দিনের চিকিৎসায় খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কি না— জানতে চাইলে চিকিৎসক জাহিদ বলেছেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফ করেন জাহিদ হোসেন। সেখানে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা বিএনপি চেয়ারপারসনকে দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা গত কয়েক দিন পূর্বেও যেমন ছিল, আলহামদুলিল্লাহ, সেটি মেনটেইন করে যাচ্ছেন।’ তিনি বলেন, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলেও চিকিৎসকেরা আশা করছেন।

লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর গত শুক্রবার থেকেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বর্তমানে জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত