১৯ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৩
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর তার অনুসারীরা ধানমন্ডির বত্রিশ নম্বরে আবারও আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন দেয় হাদির অনুসারীরা।
এ সময় তাদের ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগছে’ স্লোগান দিতে শোনা যায়। তারা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশাপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর উত্তাল হয় রাজধানী ঢাকা। শাহবাগ এলাকায় হাদির অনুসারীরা বিক্ষোভ করেছেন। অনুসারীদের একদল লোক জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। ভাঙচুরের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে আগুনও দিয়েছে তারা। এছাড়াও দেশের অনেক স্থানে বিক্ষোভ করেছেন হাদির অনুসারীরা।
আপনার মন্তব্য