সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৭

ফার্মগেটে মব-এর শিকার বর্ষীয়ান সাংবাদিক নূরুল কবীর

রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে শরিফ ওসমান হাদির অনুসারীদের মব-এর শিকার হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।

বৃহস্পতিবার রাতে হাদির অনুসারীরা ডেইলি স্টার ভাঙচুর ও হামলা চালাতে গেলে তাদের তোপের মুখে পড়েন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরল কবীর।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যায় তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়া হয়। ‘আওয়ামী লীগের দালাল’ বলে মন্তব্য করা হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীদের একটি অংশ ফার্মগেটে ডেইলি স্টার ভবন ভাঙচুর করে। এক পর‌্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সংবাদপত্রটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েছেন। হাদির অনুসারীরা ছায়ানট ও ধানমন্ডির ৩২ নম্বরে আগুন দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত