সিলেটটুডে ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৬

খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।এতে গুরুতর আহত হয়েছেন মোতালেব শিকদার ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে আছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত