২২ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪৮
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো, ধরেই ফেলতাম। কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠকের শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা করছে । ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।’
নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।’
আপনার মন্তব্য