সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:২২

এভারকেয়ারে মা খালেদা জিয়ার পাশে তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে পৌঁছান। সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহন করা লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে।

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে বক্তৃতা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যান। তবে নেতাকর্মীদের ভিড়ে তাঁকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছতে দেরি হয়। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষায় পথের সড়কের দুই পাশে ছিল হাজারো নেতাকর্মী। তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জানান।

আজ লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় এসে বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে বক্তৃতা করেন তিনি। এরপর তারেক রহমান এভারকেয়ারের দিকে রওনা হন।

আজ তারেক রহমানের সাথে দেশে ফেরেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তাঁরা।

আপনার মন্তব্য

আলোচিত