সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৭

সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, উদ্ধার ১৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন । শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে।নিহত কর্মচারীর পরিচয় জানা যায়নি।সকাল ১১ টা পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫ জন

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। জানা যায়, সকাল ১১ টা পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫ জন। এ সময় জাহাজের ভেতর নাবিক-ক্রুসহ ১৬ জন ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে  পৌছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে যায় জাহাজের বেশিরভাগ অংশ। নাবিক ও অন্য ক্রুদের স্পিডবোট এবং ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন।ঘটনার তদন্তে জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায় , সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা দেয়।

উল্লেখ্য, কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন পর্যটকবাহী ছয়টি জাহাজ চলাচল করে।

আপনার মন্তব্য

আলোচিত