৩০ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩১
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।
খালেদা জিয়াকে মৃত ঘোষণার সময় তার পাশে ছিলেন পুত্র তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে যাওয়ার দুইদিন পর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পুত্রের জন্যে অপেক্ষায় থাকা খালেদা জিয়ার অপেক্ষায় ফুরায় ২৫ ডিসেম্বর, লন্ডন থেকে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আবার সাক্ষাৎ হয় মা-ছেলের। সেনা-সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে লন্ডনে পাঠিয়েছিল।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বার্তায় আরও বলা হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য