৩১ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৪
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্পদের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া হাতে নগদ আছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা এবং স্বর্ণ আছে ১০ ভরি। পাশাপাশি ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নিজ নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা। এছাড়াও নানান সম্পদ ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডা. শফিকুর রহমান। তাঁর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জমা দেওয়া হলফনামায় তিনি চিকিৎসক হিসাবে পেশা উল্লেখ করেছেন।
ডা. শফিকুর রহমান তাঁর নির্বাচনি হলফনামায় উল্লেখ করেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তাঁর নামে ২ একর ১৭ শতক কৃষিজমি আছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তাঁর কাছে ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার সম্পদ আছে।
তিনি উল্লেখ করেন কৃষি খাত থেকে তিনি বছরে ৩ লাখ টাকা আয় করেন। এছাড়া বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়- এমন কোম্পানির শেয়ার আছে ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকার। তাঁর নিজের ২ লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে। এ ছাড়া সাড়ে ৪ লাখ টাকা মূল্যের যানবাহনসহ ২ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
আপনার মন্তব্য