সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪১

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে ভারত। ভারতের শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর।

এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বেলা ১১টা ৫৫ মি‌নি‌টে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। আজ বিকেলে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত