০১ জানুয়ারি, ২০২৬ ১৫:১৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে সমবেদনা জানান।
একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো শোকবার্তাও তারেক রহমানের হাতে তুলে দেন জয়শঙ্কর।
আপনার মন্তব্য