সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬ ২০:০৯

এলপি গ্যাসের দাম বেড়েছে

ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ হয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজির সিলিন্ডারে ৫৩ টাকা দাম বাড়ানো হয়েছে। এখন থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা। আগে ছিল এক হাজার ২৫৩ টাকা।

আজ রোববার এই নতুন মূল্যের ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম এক টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত