২১ জানুয়ারি, ২০২৬ ১১:২২
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি)সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের প্রক্রিয়ার কার্যক্রম চলমান। প্রতীক পাওয়ার পরই শুরু হবে প্রচারণা।
সিলেটের ৬টি আসনের বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে আজ সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। কিছুক্ষণ পর থেকেই জানা যাবে ৬টি আসনের বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক ।
গতকাল প্রতীক বরাদ্দের কার্যক্রম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকাল সাড়ে ১০টায় সিলেট-১ (নগর-সদর), সকাল ১১টায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সকাল সাড়ে ১১টায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ- বালাগঞ্জ), দুপুর ১২টায় সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর), সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আপনার মন্তব্য