২২ জানুয়ারি, ২০২৬ ১২:৫২
জনসভায় উপস্থিতির একাংশ
সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এখানে সরকারি সহায়তায় শিল্প কারখানা গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১৭ বছর লন্ডনে নির্বাসনে কাঠানোর পর সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে তারেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করেন। গতকাল বুধবার তিনি উড়োজাহাজে করে সিলেট আসার পর রাতে যান তার শ্বশুরালয়ের। এরপর আজ সকালে সিলেটের তরুণদের সঙ্গে মিলিত হন এক মতবিনিময় সভায়।
খন্দকার মুক্তাদির আরও বলেন, তরুণদের আইটি সহায়তা দিয়ে সিলেটকে আইটি হাব হিসেবে গড়ে তোলা হবে। সিলেটে কৃষকদের সেচ সুবিধা দিয়ে ৮ লাখ টন খাদ্য উৎপাদন বাড়ানো হবে। সবজি উৎপাদন বাড়ানো হবে। বিমানবন্দর আন্তর্জাতিক হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
জলাবদ্ধতা চিরতরে নিরসন হবে
অনলাইন জুয়া ও মাদকমুক্ত সিলেট হবে।
জনসভায় উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় ও শীর্ষ নেতারাসহ সিলেট বিভাগের বিএনপির মনোনীত প্রার্থীরা।
আপনার মন্তব্য