০৩ ফেব্রুয়ারি , ২০২৬ ১৬:১৯
ছবি: সংগৃহীত
অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেটের জকিগঞ্জে হাওর থেকে উদ্ধারকৃত লাশের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি লাগানো ছিলো। তবে মৃত্যুর কারন এখনো জানা যায়নি ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার কোনারবন্দ হাওর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মানুষ মরদেহটি দেখতে পান। পরে থানা পুলিশকে অবগত করে। মরদেহটির শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানো ছিলো। সেই সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে ছিলো। মরদেহের পাশেই একটি লবণের প্যাকেট পাওয়া গেছে বলে ঘটনাটিকে আরও রহস্যজনক মনে করছে অনেকে। লাশটি মধ্যে বয়সী পুরুষের বলে পুলিশের ধারণা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশের চেষ্টা অব্যহত বলে জানিয়েছেন তিনি ।
আপনার মন্তব্য