সিলেটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:২৮

আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল ১১ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়বে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। এইসব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, ১১ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তদুপরি, নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে। এবং ছুটির তালিকা অনুযায়ী এটি এ বছরের পঞ্চম ছুটিও হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত