সিলেটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১১:৩৪

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ ‍দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৯ মিনিটে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের এ সফর হবে তিন দিনের। সফরকালে তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও দেশটির প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

এরই মধ্যে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

আপনার মন্তব্য

আলোচিত