১৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১১:৪৭
ছবি: সংগৃহীত
সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য সংসদীয় দলের নির্বাচিত নেতা তারেক রহমান নেতৃত্বের নব নির্বাচিত সরকারের সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ গ্রহণ করেছে ।
আপনার মন্তব্য