নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:০৬

পূর্ণ মন্ত্রী হচ্ছেন আরিফ ও মুক্তাদীর

ছবি: সিলেটটুডে

তারেক রহমানের নেতৃত্বাধিন বিএনপির নতুন মন্ত্রীসভায় দুজন পূর্ণমন্ত্রী পাচ্ছে সিলেট। সিলেট জেলার দুজন সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন। 

ইতোমথ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে তাদের মন্ত্রী পরিষদ থেকে ফোন দেওয়া হয়েছে। আজ বিকেলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দুই নেতা হলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তারা দুজনই শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা মন্ত্রী হওয়ার জন্য শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে তাঁর ঘনিষ্ট সূত্র নিশ্চিত করলেও পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকায় তার নাম পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে এই দুজনের মধ্যে খন্দকার মুক্তাদীর বাণিজ্য ও আরিফুল হক প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত