১৯ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:৫৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। ফলে সংসদ সদস্যদের মধ্যে ৯১.২৫% এর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন ১৮৭ জন, যা মোট নির্বাচিতদের ৬২.৯৬%।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন'- শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সুজনের হেসেবে শীর্ষ ১০ সম্পদশালী
শরীয়তপুর-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাঈদ আহমেদ। সম্পদের পরিমাণ ১ হাজার ১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
ফেনী-৩ আসনে বিএনপি থেকে বিজয়ী আবদুল আউয়াল মিন্টু। মোট সম্পদ ৯৪৬ কোটি ৮১লাখ ৪৬ হাজার ৮৪৭ টাকা।
কুমিল্লা-৮ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাকারিয়া তাহের। সম্পদের পরিমাণ ৭৭০ কোটি ৮৯লাখ ১৭ হাজার ৭৯৪ টাকা।
বগুড়া-৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। মোট সম্পদ ৬১৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৯৯৭ টাকা।
শরিয়তপুর-২ আসনে বিএনপির মো. সফিকুর রহমান (কিরণ)। মোট সম্পদ ৫৫৭ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৯০ টাকা।
ময়মনসিংহ-১১ আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদ। সম্পদের পরিমাণ ৪৬৫ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৯৪২ টাকা।
মৌলভীবাজার-৩ আসনে নির্বাচিত বিএনপির নাসের রহমান। মোট সম্পদ ৩৮০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৬৯ টাকা।
চাঁদপুর-২ আসনে বিএনপির মো. জালাল উদ্দিন। সম্পদের পরিমাণ ৩৬৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১০৬ টাকা।
ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সম্পদের পরিমাণ ৩২৫ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ২৬৬ টাকা।
চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হান্নান। মোট সম্পদ ৩১৮ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪২৮ টাকা।
আপনার মন্তব্য