সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০২৬ ০৪:০৫

শহিদ মিনারে জাতীয় পার্টির ফুল ও ব্যানার কেড়ে নিয়েছে এনসিপির নেতাকর্মীরা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শুক্রবার রাতে শহিদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীরা জাতীয় পার্টির ফুল ও ব্যানার কেড়ে নিয়েছে। এতে শহিদ মিনারের শ্রদ্ধা নিবেদন না করেই চলে যেতে হয় তাদের।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত ২টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহিদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়।

পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।

আপনার মন্তব্য

আলোচিত