সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৮:৪০

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসায় নতুন নিয়ম চালু

বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানে নতুন নিয়ম চালু করেছে যুক্তরাজ্য। স্টিকার নয় বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এসব তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। ইউকেভিআই সেবা পেতে কোনো অর্থ লাগবে না।

বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত