সিলেটুডে ডেস্ক

১০ মার্চ, ২০২৬ ১৩:৪৫

বুধবারে সংসদে সরকারি দলের সভা ডাকা হয়েছে

ছবি: জাতীয় সংসদ ভবন

আগামী বুধবার সরকারি দলের সভা ডাকা হয়েছে জাতীয় সংসদে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্টিত হবে। সরকারদলীয় সভাকক্ষে সরকারি দলের এ সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগের দিন সংসদীয় দলের বৈঠকে বসছে বিএনপি।

 

আপনার মন্তব্য

আলোচিত