সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০২৬ ১২:৪০

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছু উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

শুক্রবার (১৩ মার্চ) রাতে তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ সাপেক্ষে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি আছে বলেও তিনি জানান।

গত বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। নির্বাচনি প্রচারণার পুরোটা সময় নাসীরুদ্দীন মির্জা আব্বাসকে নানাভাবে উত্যক্ত ও গালাগাল করলেও তিনি প্রতিক্রিয়া দেখাননি।

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

আপনার মন্তব্য

আলোচিত