সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ ১৮:৫৪

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেককে পাঠানো এক বার্তায় তিনি বলেন, "ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে উষ্ণ শুভেচ্ছা জানাই।"

প্রধানমন্ত্রী মোদী বলেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।

তিনি বলেন, ঈদ উদযাপন তাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।

"আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা ও প্রার্থনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক," বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

আপনার মন্তব্য

আলোচিত