৩১ মার্চ, ২০২৬ ১৮:৪৭
হবিগঞ্জসহ আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হচ্ছে— ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
নিয়োগপ্রাপ্তরা হলেন— ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী মুকিম এবং চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে, গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
হবিগঞ্জের দায়িত্ব পাওয়া আহমদ আলী মুকিব জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি। তিনি গত নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমেরীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আপনার মন্তব্য