সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬ ১৩:৪২

বাড়ল বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করল সরকার।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তজেলা বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহানগরে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এছাড়া ডিটিসিএ এরিয়ায় ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ছিল, যা ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত