সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০২৬ ১২:৪৬

শাপলা চত্বর মামলা: জামিন পাননি সাবেক ডিআইজি জলিল মন্ডল, হতে চান রাজসাক্ষী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের মামলায় জামিন পাননি সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল।

তার জামিন চেয়ে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়।

এই ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক এ ডিআইজি।

আপনার মন্তব্য

আলোচিত