১৫ মে, ২০২৬ ০২:৩৮
২০ মার্চ ১৯৭১; খুলনার ভদ্রা নদীর তীরে চুকনগরে ঘটেছিল মানব-ইতিহাসের অন্যতম ভয়াবহ জেনোসাইড। স্বল্পতম সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসদের দ্বারা স্বল্পতম সময়ে বৃহত্তম গণহত্যালীলায় প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ।
চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে ভারতে যাওয়ার জন্য সেখানে জড়ো হন। ২০ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি বাহিনীর দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে কাউতলা নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা গুলি চালনা শুরু করে এবং পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়। বিকেল তিনটা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ১৩ হাজার বা তারও বেশি। মৃতদেহগুলো পাকিস্তানি বাহিনী নদীতে নিক্ষেপ করে।
জেনোসাইড চুকনগরের ৫৫ বছর উপলক্ষে জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম (জিজেআরএফ) এবং বাংলা ভুবন ঐকতান সম্মিলিতভাবে আগামীকাল শনিবার (১৬ মে) স্মরণসভার আয়োজন করেছে।
রাজধানীর নিমতলীর এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়াম বেলা সাড়ে তিনটায় এ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।
এতে আলোচক হিসেবে থাকবেন জিজেআরএফ-এর প্রধান পরিচালক ফউজুল আজিম, অধ্যাপক ড. জেবউননেসা, জেনোসাইড গবেষক ড. তপন কুমার পালিত, চুকনগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেনোসাইড গবেষক এনামুল আজিজ রুমী ও সহয়োগী অধ্যাপক মিথুন কুমার সাহা।
সভাপ্রধান হিসেবে থাকবেন জিজেআরএফ-এর পরিচালক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক রিজভী।
স্মরণ আয়োজনের আয়োজক বাংলা ভুবন ঐকতান-এর প্রধান সংগঠক রুশো রকিব ও জিজেআরএফ-এর নির্বাহী পরিচালক খালিদা আকতার সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মন্তব্য