সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০২৬ ০৭:৫৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতু এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার ওসি সোয়াদ।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক যমুনা সেতু এলাকায় পৌঁছালে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা যাত্রীরা চাপা পড়েন।

তিনি আরও জানান, হঠাৎ ব্রেক করলে তাৎক্ষণিক রড বজায় লোহার টাকটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় জানা না গেলেও তারা উত্তরাঞ্চলের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য

আলোচিত