সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০২৬ ২২:৫৪

দেড় মাসের মধ্যে দেশে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

সোমবার থেকে কার্যকর

দেড় মাসের মধ্যে জ্বালানি তেলের দাম আবার বাড়াল সরকার। জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানা হয়েছে। তবে পরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হিসেবে আন্তজেলায় প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত